শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমগুলি চিকিৎসার ক্ষেত্রে মান্যতা দিচ্ছে না স্বাস্থ্য সাথী কার্ডকে
দি নিউজ লায়ন; রাজ্যের সরকারি নির্দেশিকা মানছে না শিলিগুড়ি কলেজপাড়ার বেসরকারি নার্সিংহোম। রুগী চিকিৎসার ক্ষেত্রে মান্যতা দেওয়া হচ্ছে না রাজ্যের সরকারেস্বাস্থ্য সাথী কার্ডকে। মঙ্গলবার নার্সিংহোমে হানা জেলা প্রশাসনের টাস্ক ফোর্সের। এমনকি কোভিড রুগীর চিকিৎসার ক্ষেত্রেও অগ্রীম বাবদ সরকারি নির্দেশিকা ভেঙে প্রায় লাখ টাকা দাবি করছে রুগী পরিজনেদের কাছ থেকে ওই শিলিগুড়ি পুরনিগমের কলেজপাড়ার নন্দলাল বসু সরণির বাসু নার্সিংহোম অভিযোগ রুগী পরিজনদের।
বেশ কিছুদিন ধরেই একের পর এক অভিযোগ ওঠে ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। রুগী পরিজনেদের অভিযোগ কোভিড রুগীকে ভর্তি করতে হলে এক লক্ষ টাকা অগ্রিম জমা করতে হয় এই বেসরকারি হাসপাতালে। তবেই মেলে শয্যা। অপরদিকে এক কোভিড রুগীর চিকিৎসা বাবদ এক লক্ষ টাকা অগ্রিম দিয়ে ভর্তি করা হলেও শেষ রক্ষা না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড দেহ আটকে রেখে রুগী পরিজনদের বকেয়া অর্থের জন্য চাপ দিতে থাকে।
দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি তথা পুর প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকারের কাছে খবর পৌঁছলে স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানান তিনি। স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জমা পড়তেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ছাড়তে হয় কোভিড মৃতের দেহ।মঙ্গলবার হাসপাতালে হানা দেয় জেলা প্রশাসনের কোভিড চিকিৎসা জনিত যাবতীয় তদারকির জন্য গঠিত টাস্ক ফোর্সের আধিকারিকেরা।
হাসপাতালের কোভিড চিকিৎসা বাবদ কোথায় কত টাকা আদায় করা হচ্ছে রুগী পরিবারের কাছে থেকে তা জানতে চান তারা। পুর প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার জানান ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য দপ্তর বিষয়টি দেখছে। আর সমস্ত বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য সাথী কার্ডকে মান্যতা দিতে হবে। স্বাস্থ্য সাথী কার্ডের মান্যতার ডিসপ্লে বোর্ড লাগাতে হবে। প্রয়োজনে পুরনিগম সশরীরে গিয়ে ফের বিষয়টি দেখবে।

Post a Comment